পহেলা বৈশাখ উপলক্ষে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ।  নববর্ষকে ঘিরে রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জেলায় আয়োজন করা হয়েছে সঙ্গীত, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কোন মঞ্চে কোন শিল্পী পারফর্ম করবেন এ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

পাবনায় দিনের শুরুতেই থাকছে বড় আয়োজন। শহরের অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সকাল ৯টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে গান শোনাবেন জেমস, ইমরান মাহমুদুল ও ঐশী  পাশাপাশি ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সেরা তিন প্রতিযোগীও মঞ্চে পারফর্ম করবেন।

বৈশাখে মঞ্চ মাতাবেন জেমস-চিরকুট-ইমরান
জেমস, ছবি: সংগৃহীত


এ আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলতে নৃত্য পরিবেশন করবেন মন্দিরা চক্রবর্তী ও সোহাগ ড্যান্স ট্রুপ।  অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আলিফ এবং প্রযোজনায় রয়েছেন অজয় পোদ্দার।

বৈশাখে মঞ্চ মাতাবেন জেমস-চিরকুট-ইমরান
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাতেও রয়েছে একাধিক আয়োজন। জনপ্রিয় ব্যান্ড চিরকুট পহেলা বৈশাখে দুইটি ক্যাম্পাসে পারফর্ম করবে, সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং বিকেল ৩টায় নর্থ সাউথ ইউনিভার্সিটি। তাদের পরিবেশনায় শোনা যাবে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ জনপ্রিয় গান।

এছাড়া নববর্ষ উপলক্ষে বিশেষ কনসার্ট আয়োজন করেছে কোক স্টুডিও বাংলা। রা জধানীর কোর্টসাইড, ১০০ ফিট মাদানি অ্যাভিনিউতে বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনে অংশ নেবেন দেশের খ্যাতিমান ও নতুন প্রজন্মের শিল্পীরা।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions