মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করেছে দিয়েছে ইরান। রানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় ক্ষুব্ধ তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘আগের অবস্থায়’ ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড আজ শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।
“বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালির ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে, আগের মতোই।”
ইরানের এ ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে জটিলতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান ঘোষণা দেয়, হরমুজ প্রণালী বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ খুলে দেওয়া হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, যুদ্ধবিরতির সময় প্রণালীটি উন্মুক্ত থাকবে, তবে নিরাপত্তার কারণে জাহাজগুলোকে ইরানের নির্ধারিত রুট অনুসরণ করতে হবে।
এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, হরমুজ প্রণালী চালু থাকলেও ইরানের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকবে। তিনি উল্লেখ করেন, সব ধরনের লেনদেন ও চুক্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই অবরোধ প্রত্যাহার করা হবে না।

এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ অব্যাহত রাখে, তাহলে হরমুজ প্রণালী দীর্ঘদিন উন্মুক্ত রাখা সম্ভব হবে না। তিনি আরও বলেন, এই জলপথে জাহাজ চলাচল ইরানের অনুমোদন ও নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।
পরবর্তীতে, ঘালিবাফের এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রতিরক্ষা বাহিনী আবারও হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আরোপ করেছে।