
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদ হাসান।

দলের গুরুত্বপূর্ণ এই পদে মনোনীত হওয়ায় তাঁর রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে অবদান রাখবেন।

নবনির্বাচিত সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান দলের বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দলের আদর্শ বাস্তবায়ন এবং যুবসমাজের কল্যাণে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।
তাঁর এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


