
হাসপাতালটিতে হাজারো মানুষ মাদকাসক্তির চিকিৎসা নিচ্ছিলেন বলেন জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে বিমান হামলার ঘটনায় শতাধিক মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তালেবান সরকার এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে।
তালেবান সরকারের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, সোমবার সন্ধ্যায় হাসপাতালটিতে হামলা চালানো হয়, এতে কিছু মানুষ নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
তালেবান সরকারের দাবি অনুযায়ী, পাকিস্তানি বিমানবাহিনীর হামলায় চিকিৎসাধীন রোগী হতাহতের এ ঘটনা ঘটে।
তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় হাসপাতাল লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।
তারা বলেছে, কাবুল ও পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশে সামরিক স্থাপনা তথা “সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তাকারী অবকাঠামো” লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।