সর্বশেষ

হরমুজ প্রণালি ‘আমাদের শত্রুদের জন্য’ বন্ধ রয়েছে:আরাঘচি

তেহরান যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি বা বার্তা বিনিময়ের জন্য অনুরোধ করেনি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তিনি আরো বলেছেন, হরমুজ প্রণালি ‘আমাদের শত্রুদের জন্য’ বন্ধ থাকবে।

“তারা (আমেরিকানরা) অন্যান্য দেশগুলোকে তাদের সাহায্য করতে বলছে, যাতে হরমুজ প্রণালি খোলা থাকে… আমাদের দৃষ্টিকোণ থেকে এটি খোলা। এটি কেবল আমাদের শত্রুদের জন্য, যারা আমাদের দেশের বিরুদ্ধে অন্যায় আগ্রাসন চালিয়েছে এবং তাদের মিত্রদের জন্য এটি বন্ধ রয়েছে” বলেন আরাঘচি।

তিনি আরও বলেন, যুদ্ধ “এমনভাবে শেষ হতে হবে যাতে এটি আবার না ঘটে।”

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions