সর্বশেষ

ইসলামী হাসপাতাল বাংলাদেশ পিএলসি, রায়েরবাগের মাননীয় ব্যবস্থাপনা পরিচালকের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নোয়াখালীর চাটখিল পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১৮ মার্চ) দুপুর ২টায় চাটখিল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবুল হাসনাত মোহাম্মদ মোরতাজা।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরিফুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এমন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions