সর্বশেষ

স্বাধীনতা পুরস্কার দেওয়ার তারিখ পেছাল

স্বাধীনতা পুরস্কার ২০২৬ বিতরণ অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগে ৯ এপ্রিল অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ১৬ এপ্রিল নতুন করে নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার তথ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এই পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ কারণে আগের তারিখ পরিবর্তন করে নতুন দিন ঠিক করা হয়েছে।

প্রতি বছর দেশের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার এই স্বাধীনতা পুরস্কার প্রদান করে থাকে। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননাগুলোর একটি।

এ বছর এই পুরস্কারের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

স্বাধীনতা পুরস্কার দেওয়ার তারিখ পেছাল

যারা স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন:


স্বাধীনতা দেশগঠন: স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সামগ্রিক অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া। এ ছাড়া জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর) মনোনীত হয়েছেন।

মুক্তিযুদ্ধ: এই ক্ষেত্রে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং মেজর মোহাম্মদ আব্দুল জলিল (মরণোত্তর) মনোনীত হয়েছেন।

বিজ্ঞান প্রযুক্তি: অধ্যাপক ড. জহুরুল করিম।

চিকিৎসাবিদ্যা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

সাহিত্য সংস্কৃতি: সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) এবং সংস্কৃতিতে হানিফ সংকেত (এ কে এম হানিফ) ও বশির আহমেদ (মরণোত্তর) মনোনীত হয়েছেন।

সমাজসেবা জনসেবা: ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, মাহেরীন চৌধুরী (মরণোত্তর), এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র এই বিভাগে পুরস্কার পাচ্ছেন।

গবেষণা প্রশিক্ষণ: মোহাম্মদ আবদুল বাকী পিএইচডি, অধ্যাপক ড. এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

অন্যান্য: ক্রীড়া ক্ষেত্রে জোবেরা রহমান লিনু, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) মনোনীত হয়েছেন।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions