যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি বাড়ানোর কোনো প্রয়োজন তিনি দেখছেন না।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আগামী দুই দিন হবে অসাধারণ, কারণ, পাকিস্তানে পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে।
যুদ্ধ শেষ হবে কোনো চুক্তির মাধ্যমে নাকি ইরানের সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংসের মধ্য দিয়ে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, উভয় সম্ভাবনাই রয়েছে, তবে তার মতে একটি চূড়ান্ত চুক্তি হওয়াই বেশি ভালো।
তিনি বলেন, ‘যুদ্ধ যেকোনোভাবেই শেষ হতে পারে, তবে চুক্তি হওয়াই ভালো।’
নিজের বক্তব্যের ওপর জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি মনে করি, এটি শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে।
উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
এর আগে গত সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে ২ দেশের কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন। তবে ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনার পরও যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই দেশের প্রতিনিধিদল।