সর্বশেষ

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।  মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেড়ে যাওয়ায় সমুদ্র উত্তাল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি জেলে ও নৌযানগুলোকে গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়ে উপকূলের নিকটবর্তী এলাকায় সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বায়ুমণ্ডলের এই অস্থিরতার কারণে সাগরে ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে, ফলে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে জেলে ও ট্রলার মালিকদের গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions