সর্বশেষ

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্ধারণ অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল এখন প্রতি লিটার ১৯৫ টাকার পরিবর্তে ১৯৯ টাকায় বিক্রি হবে।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি ও সরবরাহ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

তিনি আরও জানান, খোলা সয়াবিন তেলের দামও একইভাবে লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে খোলা তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৭৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা।

দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে পণ্যের উৎপাদন খরচ ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব দেশের বাজারেও পড়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয়কে ইতিবাচকভাবে গ্রহণ করবেন। একই সঙ্গে তিনি বলেন, এই পরিবর্তনের ফলে ভোজ্যতেলের বাজার সরবরাহ আরও স্থিতিশীল হবে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions