সর্বশেষ

তামিলনাড়ুতে ঐতিহাসিক জয়ের পথে বিজয়

তামিলনাড়ুতে ঐতিহাসিক জয়ের পথে বিজয়

নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপাতি বিজয়। তামিলনাড়ুর রাজনীতিতে তার এই উত্থান ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজ্যের বিধানসভা নির্বাচনে তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম ১১০টিরও বেশি আসনে এগিয়ে থেকে বড় ধরনের সাফল্যের পথে রয়েছে। চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। পরিবারের সদস্যদের আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত পরিবেশ। নাচ-গান আর উদযাপনের মাঝে তার জনপ্রিয় গান হুইসেল পোডু-তেও মেতে উঠতে দেখা গেছে সবাইকে। বিজয়ের মা শোভা চন্দ্রশেখর এই অর্জনে ভীষণ আনন্দিত। তিনি জানান, এটি তাদের পরিবারের জন্য গর্বের মুহূর্ত। অন্যদিকে, তার বাবা এস. এ. চন্দ্রশেখর বলেন, দীর্ঘদিন ধরেই মানুষের জন্য কাজ করার স্বপ্ন ছিল বিজয়ের, যা এখন বাস্তবে রূপ নিচ্ছে। তিনি আরও বলেন, গত কয়েক বছরে বিজয়ের আত্মবিশ্বাস ছিল দৃঢ়। কোনও জোট ছাড়াই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে তিনি সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন। তার মতে, এটি শুধু একটি জয় নয়, বরং এক ঐতিহাসিক অর্জন। পরিবারের মতে, মানুষের সঙ্গে গভীর সম্পর্কই বিজয়ের জনপ্রিয়তার মূল চাবিকাঠি। সাধারণ মানুষ তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছেন কেউ সন্তানের মতো, কেউ ভাইয়ের মতো, আবার কেউ নাতির মতো ভালোবাসেন। ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রায় স্পষ্ট। অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে টিভিকে। সবকিছু ঠিক থাকলে, খুব শিগগিরই তামিলনাড়ু নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়কে পেতে পারে। একজন তারকা থেকে জননেতা হয়ে ওঠার এই যাত্রায় মানুষের ভালোবাসাই হয়ে উঠেছে তার সবচেয়ে বড় শক্তি।

আরও ১৭ শিশুর মৃত্যু, হামে মৃত্যু ছাড়াল ৩০০

আরও ১৭ শিশুর মৃত্যু, হামে মৃত্যু ছাড়াল ৩০০

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে।  যা গত ৫০ দিনের মধ্যে একদিনে সর্বোচ্চ শিশুমৃত্যু। নিহতদের মধ্যে ১৫ জন হামের উপসর্গে মারা গেছে।  আর বাকি ২ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে গত ৫০ দিনে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে। এর মধ্যে ২৫৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে ।  ৫২ জন শিশুর মৃত্যু হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১,৩০২ জন হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিয়েছেন। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ১৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৪১ হাজার ৭৯৩ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছেন।  ৫ হজাার  ৪৬৭ জনের শরীরে এই রোগ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন।  আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ১৫১ জন। একদিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে (৬১৮ জন)।  এরপর চট্টগ্রাম বিভাগে (১৯২ জন)।  হাম শনাক্তের ক্ষেত্রেও ঢাকা বিভাগ এগিয়ে, যেখানে ১১১ জনের মধ্যে রোগটি ধরা পড়েছে। সাম্প্রতিক ১৭ জন মৃত্যুর মধ্যে ১৫ জন উপসর্গজনিত—তাদের মধ্যে ১১ জন ঢাকা বিভাগে এবং ৪ জন চট্টগ্রাম বিভাগে। আর হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ২ জনের একজন ঢাকা এবং অন্যজন চট্টগ্রামের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (১২৭ জন), এরপর রাজশাহী বিভাগে (৭০ জন)।

বিধানসভা নির্বাচনে পিছিয়ে তৃনমূল, ‘খেলা শেষ’ বার্তা বিজেপির

বিধানসভা নির্বাচনে পিছিয়ে তৃনমূল, ‘খেলা শেষ’ বার্তা বিজেপির

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নির্বাচনের ফলাফলে অনকেটাই পিছিয়ে তৃণমূল কংগ্রেস।  ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ভোট গণনা চলছে।  এর মধ্যে প্রায় ১৯২টি আসনে এগিয়ে আছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ৯৪টি আসনে এগিয়ে আছে। দুই দলের মধ্যে আসনের ব্যবধান প্রায় ১০০। যা রাজ্যের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ‘খেলা শেষ’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে  দলের প্রার্থী ও কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন: মমতা সোমবার দুপুরে সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওবার্তায় তিনি সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান। মমতা বলেছেন, দয়া করে কোন তৃণমূল প্রার্থী বা কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না।  এটা বিজেপির পরিকল্পনা। তিনি দাবি করেন, ‘প্রথম দিকের ফলাফলে বিজেপিকে এগিয়ে দেখানো হচ্ছে, কিন্তু পরে ছবিটা বদলাবে। আমি আগেই বলেছিলাম, ওদের আসন আগে দেখাবে, আমাদেরগুলো পরে। অনেক জায়গায় গণনা বন্ধ করে রাখা হয়েছে। কল্যাণীতে সাতটি মেশিনে গরমিল ধরা পড়েছ’। এর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হন তৃণমূলনেত্রী। অভিযোগ করে বলেন, কেন্দ্র জোর করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে অত্যাচার করছে। অফিস ভাঙছে, দখল করছে।  এসআইআরের নামে ভোট লুট হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ তুলে তিনি বলেন, ইলেকশন কমিশন নিজের ইচ্ছামতো খেলছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই কাজ হচ্ছে। শেষে তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দেন, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন। জয় তৃণমূলেরই হবে। বিজেপি কার্যালয়ে ঝালমুড়ি বিতরণ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে থাকা বিজেপি কার্যালয়ে চলছে উৎসবের আমেজ।  কলকাতায় বিজেপি অফিসে একদিকে যেমন মিষ্টি বিতরণ হচ্ছে, তেমনি ঝালমুড়িতে মেতেছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেই সামাজিক মাধ্যমে তার ছবি পোস্ট করেছিলেন। তার সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়। সোমবার সেই ঝালমুড়িই বিতরণ করা হচ্ছে বিজেপি কার্যালয়ে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার মধ্যে রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজয় মিছিলে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন।  রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, ভোট গণনার সময় রাজ্যের কোথাও কোনো বিজয় মিছিল বা রাজনৈতিক জমায়েতের অনুমতি দেওয়া হবে না।  হিন্দুস্থান টাইমস জানিয়েছে, জেলা প্রশাসকদেরও প্রতি কড়া নির্দেশ দিয়েছেন আগরওয়াল। বলেছেন, কোথাও যেন বিজয় মিছিলের অনুমতি দেওয়া না হয়। তবে, মঙ্গলবার নির্ধারিত নিয়ম মেনে এবং সংশ্লিষ্ট থানা থেকে যথাযথ অনুমতি নিয়ে মিছিল করা যাবে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions