
চীন-এর চলচ্চিত্র শিল্পে নতুন সাফল্য এসেছে। দেশটির অনলাইন প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১টা পর্যন্ত ২০২৬ সালের মোট চলচ্চিত্র বক্স অফিস আয় ১৫ বিলিয়ন ইউয়ান অতিক্রম করেছে।

চলচ্চিত্রের প্রধান মৌসুমগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে বসন্ত উৎসবের ছুটিতে। এ সময় বক্স অফিস আয় দাঁড়ায় ৫৭.৫২ বিলিয়ন ইউয়ানে। এছাড়া নববর্ষের (১-৩ জানুয়ারি) ছুটিতে আয় হয় ৭৩৬ মিলিয়ন ইউয়ান এবং মে দিবসের ছুটিতে আয় হয় ৭৫৮ মিলিয়ন ইউয়ান।

২০২৬ সালের বক্স অফিসে শীর্ষ পাঁচটি চলচ্চিত্র হলো পেগাসাস ৩, ব্লেডস অব দ্য গার্ডিয়ানস, স্কেয়ার আউট, বুনি বেয়ারস: দ্য হিডেন প্রটেক্টর এবং ডিয়ার ইউ।
এর মধ্যে ‘ডিয়ার ইউ’ চলচ্চিত্রটি বিশেষভাবে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। মুক্তির এক মাস পূর্ণ হওয়ার আগেই এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রবাসী চীনাদের জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রে দেখানো হয়েছে, এক তরুণ তার দাদির প্রাক্তন প্রেমিককে খুঁজতে থাইল্যান্ড যায়। আবেগঘন গল্প ও মানবিক উপস্থাপনার কারণে চলচ্চিত্রটি দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।