সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীআজ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল বিদ্রোহী কর্মকর্তার হাতে তিনি নিহত হন।

দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দলটির ঘোষিত আটদিনব্যাপীকর্মসূচি গত ২৫ মে শুরু হয়ে আগামী ১ জুন পর্যন্ত চলবে। কর্মসূচির মধ্যে রয়েছে বিশেষ পোস্টার প্রকাশ, দলীয় নেতা-কর্মীদের কালোব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ।
কর্মসূচির অংশ হিসেবে শনিবার ভোর ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয়পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেদলের জাতীয় নেতৃবৃন্দ শহিদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। পরে সেখানে দোয়া মাহফিলঅনুষ্ঠিত হবে।
এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করাহবে। দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা ও অন্যান্য ইউনিটেও আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং জনকল্যাণমূলককর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩১ মে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি ১৯৭৮ সালেবিএনপি প্রতিষ্ঠা করেন এবং দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিবছর তার শাহাদাতবার্ষিকী বিএনপি ও বিভিন্নসামাজিক-রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে পালন করে থাকে।