
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কালীগঞ্জ পৌরসভা গ্রুপের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন এই মানবিক কার্যক্রম পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সদস্য, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ্য সাবেক সদস্য মোহাম্মদ জাহিদ হাসান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মোট ২০০টি অসহায় পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ, তেল, পেঁয়াজ, রসুন, পোলাও চাল, আলু, শুকনা মরিচ, শ্যাম্পু এবং একটি করে মুরগি বিতরণ করা হয়। ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্যোক্তারা বলেন, ঈদুল আজহার ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা থেকেই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা নেওয়া হয়েছে। সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দে শামিল হলেই উৎসবের পরিপূর্ণতা আসে।
এ বিষয়ে মোহাম্মদ জাহিদ হাসান বলেন, “মানুষের কল্যাণ ও ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও কালীগঞ্জ পৌরসভা এলাকার অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিনে এই সহায়তা পেয়ে উপকৃত পরিবারগুলোর মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
