সর্বশেষ

দেশে এক মাসে হামে ১৯৮ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে গত এক মাসে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩২ শিশুর মৃত্যু হামে হয়েছে।  আর ১৬৬ শিশু মারা গেছে হামের সন্দেহে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। হিসাবটি ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

একই সময়ে দেশে ১২ হাজার ৩৯৮টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৭৩টি শিশুর হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে। এ সময় নতুন করে ৭৬টি শিশু আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এই বিভাগে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং ১০ হাজার ৩০ জন শিশু আক্রান্ত হয়েছে।

রাজশাহী বিভাগে ৬৭ জন শিশুর মৃত্যু হয়েছে এবং ৪ হাজার ৫৫৬ জন আক্রান্ত হয়েছে। রংপুর বিভাগে ৬৪৪ জন শিশু আক্রান্ত হলেও সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা ও চিকিৎসা না পেলে হামের ঝুঁকি আরও বাড়তে পারে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions