সর্বশেষ

সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসলামাবাদে অনুষ্ঠিত তেহরান–ওয়াশিংটন সংলাপ ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছানোর পর তিনি এ মন্তব্য করেন। সফরকালে তার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

আব্বাস আরাগচি বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং অতিরিক্ত শর্তের কারণে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

ইরান–যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত এই সংলাপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তা কোনো ফল ছাড়াই শেষ হয় বলে জানান তিনি।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions