শিক্ষার্থীদের জন্য অনলাইন ও সশরীরে (অফলাইন) ক্লাসের পৃথক সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

ছবি: সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় এ   সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

এই সিদ্ধান্ত অনুযায়ী ছয় দিন ক্লাস হবে সপ্তাহে। এর মধ্যে তিন দিন অনলাইনে ও তিনদিন সশরীরে ক্লাস হবে। 

সিদ্ধান্ত অনুসারে শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস হবে। একইসঙ্গে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ক্লাস হবে অনলাইনে। এছাড়াও সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার। শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে ক্লাস নেবেন শিক্ষকেরা। এ পদ্ধতি যেসব শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে সক্ষম সেখানেই এটি চালু হবে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions