সর্বশেষ

আরও ১৭ শিশুর মৃত্যু, হামে মৃত্যু ছাড়াল ৩০০

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে।  যা গত ৫০ দিনের মধ্যে একদিনে সর্বোচ্চ শিশুমৃত্যু। নিহতদের মধ্যে ১৫ জন হামের উপসর্গে মারা গেছে।  আর বাকি ২ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে গত ৫০ দিনে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে। এর মধ্যে ২৫৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে ।  ৫২ জন শিশুর মৃত্যু হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১,৩০২ জন হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিয়েছেন। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ১৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৪১ হাজার ৭৯৩ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছেন।  ৫ হজাার  ৪৬৭ জনের শরীরে এই রোগ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন।  আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ১৫১ জন।

একদিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে (৬১৮ জন)।  এরপর চট্টগ্রাম বিভাগে (১৯২ জন)।  হাম শনাক্তের ক্ষেত্রেও ঢাকা বিভাগ এগিয়ে, যেখানে ১১১ জনের মধ্যে রোগটি ধরা পড়েছে।

সাম্প্রতিক ১৭ জন মৃত্যুর মধ্যে ১৫ জন উপসর্গজনিত—তাদের মধ্যে ১১ জন ঢাকা বিভাগে এবং ৪ জন চট্টগ্রাম বিভাগে। আর হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ২ জনের একজন ঢাকা এবং অন্যজন চট্টগ্রামের।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (১২৭ জন), এরপর রাজশাহী বিভাগে (৭০ জন)।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions