সর্বশেষ

শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট।  বৃহস্পতিবার দুপুরে মিরপুরে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে হয়েছে এই সিরিজের ট্রফি উন্মোচন।  সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন প্রতিদিনই ভালো ক্রিকেট খেলার কথা। অতীতের সিরিজ আত্মবিশ্বাস জোগাবে সেটাও মনে করিয়ে দিলেন তিনি। 

কেমন উইকেটে খেলা হবে এ নিয়ে শান্ত বলেন, ‘ভালো উইকেট হবে আশা করছি। বোলিং অ্যাটাক অভিজ্ঞ। ব্যাটার অনেকেই এই ফরম্যাটে অনেক দিন ধরে খেলছে। টেস্টে ব্যাটাররা বেশ কয়েক সিরিজ ধরে একসাথে খেলছি। অভিজ্ঞতার দিক থেকে বলব ভালো দল। উইকেট যেমনই থাকুক, ভালো পেসার স্পিনার দুই-ই আছে আমাদের। তাই প্রপার স্পোর্টিং উইকেট থাকলেই ভালো। তবে আবহাওয়ার ওপরও উইকেট নির্ভর করে। এসব জায়গায় মানিয়ে নিতে হবে। বোলার-ব্যাটাররা যেকোনো পরিস্থিতি মানিয়ে নেওয়ার সামর্থ্য রাখে।’

শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

এর আগে দুই দলের খেলোয়াড়দের মিরপুরে শেষ করেছেন অনুশীলন পর্ব। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলতে আসা পাকিস্তান পূর্ণ শক্তির দল নিয়ে এসেছে বাংলাদেশে। দুই দলের শেষ টেস্ট সিরিজটা হয়েছিল পাকিস্তানের মাটিতে। ২০২৪ সালের সেই সিরিজে ২-০ তে জিতেছিল বাংলাদেশ। তবে এই সিরিজে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন পাকিস্তান দলের ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি।

টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে আর পাকিস্তানের অবস্থান ৬। আর চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে বাংলাদেশ খেলেছে দুই ম্যাচ। যেখানে এক ড্রয়ের সাথে হারতে হয়েছে আরেকটিতে। চার পয়েন্ট নিয়ে টেবিলে বাংলাদেশের অবস্থান ৮-এ। এই চক্রে পাকিস্তানও খেলেছে দুই টেস্ট। একটাতে জয় পেলেও হারতে হয়েছে আরেকটিতে।

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions