ট্রাম্পের যুদ্ধবিরতিকে সন্দেহের চোখে দেখছে তেহরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিলেও বিষয়টি সন্দেহের চোখে দেখছে তেহরান।

ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে এবং শান্তি আলোচনার সুযোগ তৈরি করতে এই যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি বলছে, ইরান এই যুদ্ধবিরতি বাড়ানোর কোনো অনুরোধ করেনি।

ট্রাম্পের যুদ্ধবিরতিকে সন্দেহের চোখে দেখছে তেহরান
সংগৃহীত

তাসনিমের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পেছনে একাধিক সম্ভাব্য উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, যুদ্ধের মাধ্যমে আর লাভ হচ্ছে না বুঝে যুক্তরাষ্ট্র পরিস্থিতি থেকে ধীরে ধীরে সরে আসতে চাইছে। দ্বিতীয়ত, যুদ্ধবিরতি চললেও যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা নতুন করে হামলা চালাতে পারে এমন আশঙ্কা রয়েছে।

তৃতীয়ত, যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাত থেকে সরে গেলেও তার মিত্র ইসরায়েল যুদ্ধ অব্যাহত রাখতে পারে। চতুর্থত, নৌ অবরোধ অব্যাহত থাকলে সংঘাত পুরোপুরি শেষ না হয়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণই থাকবে বলে মনে করছে ইরান।

তাসনিম নিউজ এজেন্সি আরও বলছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর যুদ্ধের চাপ বজায় রেখে দেশটির অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে চাইতে পারে। তবে ইরানও সতর্ক অবস্থানে রয়েছে এবং হরমুজ প্রণালির মতো কৌশলগত জলপথ নিয়ে কোনো পরিবর্তন ঘটলে জবাব দেওয়া হবে বলে জানিয়েছে

© 2026 Harkara24.com। এই ওয়েবসাইটের সকল কনটেন্ট সংরক্ষিত। বাইরের কোনো ওয়েবসাইটের তথ্য বা কনটেন্টের জন্য Harkara24 দায়বদ্ধ নয়।

FixiFite Web Solutions